ইলুমিনাতি এজেন্ডা: কীভাবে আপনার দৈনন্দিন জীবনকে গোপনে প্রভাবিত করতে পারে?
আপনি কি জানেন, আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, মিউজিক ভিডিও দেখা, এমনকি কেনাকাটার সিদ্ধান্তও হয়তো গোপন কোনো শক্তির কৌশল অনুযায়ী প্রভাবিত হচ্ছে?
হ্যাঁ, আমরা কথা বলছি ইলুমিনাতি এজেন্ডা নিয়ে! যেটা শুনতে যেমন রহস্যময়, তেমনি বাস্তবে কিছুটা সাইকোলজি, কিছুটা মার্কেটিং আর কিছুটা সামাজিক প্রভাবের মিশ্রণ। চলুন এ ব্যাপারে বিস্তারিত কথা বলি।
ইলুমিনাতি এজেন্ডা আসলে কি?
ঐতিহাসিকভাবে, ইলুমিনাতি ছিল একটি ছোট সংগঠন। যা ১৭৭৬ সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য ছিল ধর্মীয় কুসংস্কার কমানো, মানুষের শিক্ষা ও চিন্তাধারা মুক্ত করা। এই এজেন্ডার সক্রিয়কাল ছিলো প্রায় ৯ বছর। আর সেসময় সদস্যসংখ্যা ছিলো আনুমানিক এক হাজারের কম। পরে এটা ১৭৮৫ সালে নিষিদ্ধ করা হয়।
কিন্তু এরপর শুরু হয় কনস্পিরেসি থিওরি। যেখানে বলা হয়, ইলুমিনাতি এখন বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। যদিও বাস্তবে এর কোনো প্রমাণ নেই। কিন্তু প্রভাব আছে, এবং সেই প্রভাব অনেক সময় আমাদের সচেতন বা অচেতন আচরণকে প্রভাবিত করে।
ইলুমিনাতি এজেন্ডা কীভাবে আপনাকে প্রভাবিত করতে পারে?
কোটি টাকার প্রশ্ন! চলুন একটু ভেঙে ভেঙে বোঝায়!
১. ইলুমিনাতি এজেন্ডা মূলত আপনার মাথায় মানসিক চাপ ও সন্দেহের বীজ বুনে দেবে। আপনি যখন বিশ্বাস করতে শুরু করবেন যে আমার জীবনের প্রতিটি ঘটনা ইতিমধ্যেই পরিকল্পিত তখন আপনার সিদ্ধান্তহীনতা বেড়ে যাবে, নিজের ক্ষমতা কম মনে হবে। তাছাড়া সাইকোলজিক্যালি অতিরিক্ত কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করলে রেশনাল ডিসিশন মেকিং প্রায় ৩০% কমে যায়।
২. এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভয় ছড়িয়ে দেয়। আবার খেয়াল করলে দেখবেন ভয়ভিত্তিক পোস্ট সাধারণ তথ্যভিত্তিক পোস্টের তুলনায় দুইগুণ বেশি শেয়ার হয়। ফলাফল সবকিছু যাচাই ছাড়া বিশ্বাস করে ফেলা এবং সহজে ভুল তথ্য ছড়িয়ে যাওয়া।
৩. ইলুমিনাতি এজেন্ডা আপনাকে আবার পপ কালচারের সাহায্যেও কনফিউজ করতে পারে। যেমন মিউজিক ভিডিও, সিনেমা, লোগোতে অনেকসময় চোখের চিহ্ন, ত্রিভুজ, আলো-অন্ধকারের ব্যবহার দেখা যায়। যা ইলুমিনাতিরই ইঙ্গিত করে। তাছাড়া রিসার্চ বলছে বিতর্কিত কনটেন্ট সাধারণ কনটেন্টের তুলনায় ৪০% বেশি ভিউ পায়।
৪. এই ধরণের কাজ কারবার আমাদের মাঝেমধ্যে বাস্তব সমস্যার কারণ ভুলিয়ে রাখে। মানে আপনি যদি সব সমস্যার পেছনে গোপন বিষয়, ডার্কন্যাস খুঁজতে বসে থাকেন তাহলে সমাজে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক ব্যর্থতা এসব সমাধান করাটাই ভুলে যাবেন। তার উপর আবার বর্তমানে বিজ্ঞাপন, ডেটা, অ্যালগরিদম ব্যবহার করে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা পুরোপুরি সম্ভব।
কীভাবে নিজেকে সচেতন রাখবেন?
১. এক সোর্সে বিশ্বাস করবেন না
২. ভয় দেখানো কনটেন্টে প্রশ্ন তুলুন
৩. কার লাভ হচ্ছে…প্রশ্ন করুন
৪. তথ্য ও ব্যাখ্যার পার্থক্য শিখুন
মনে রাখবেন: যে আপনাকে ভয় দেখাচ্ছে টেকনিক্যালি সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়।
ইতি কথা
ইলুমিনাতি এজেন্ডা থাকুক বা না থাকুক আমাদের সবচেয়ে বড় বিপদ হলো অন্ধ বিশ্বাস। সচেতন থাকলে, প্রশ্ন করলে, এবং তথ্য যাচাই করলে কোনো গোপন শক্তিই আপনাকে প্রভাবিত করতে পারবে না।
সুলতানা আফিয়া তাসনিম
