ads

স্টুডেন্টদের জন্য পার্ট টাইম ইনকাম: ২০২৬ সালে এসে ব্রোক স্টুডেন্ট থেকে আর্নিং স্টুডেন্ট হবেন যেভাবে?

শুরুতেই একটু বাস্তব কথা বলি! আপনি যদি এখনো ভাবেন পড়াশোনা শেষ হলে আয় শুরু করবেন তাহলে আপনাকে মনে রাখতে হবে এই চিন্তাটা এখন outdated। কারণ ২০২৬ সালে competition এমন জায়গায় গেছে, যেখানে শুধু ডিগ্রি থাকলেই কেউ আপনাকে সুযোগ দেবে এমনটা আর guaranteed না। 

best-part-time-income-ideas-for-students-2026.jpg

এখন তাদের ভ্যালু বেশি যারা পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারে, যাদের হাতে skill আছে এবং যারা নিজের টাকায় নিজের খরচ চালাতে পারে। 

একটা simple example দিই! ধরুন দুইজন স্টুডেন্ট গ্র্যাজুয়েশন শেষ করলো। একজন শুধু পড়েছে। আরেকজন পড়ার পাশাপাশি ১/২টা skill শিখেছে। আবার কিছু earning করেছে। বলুন তো এখন কে এগিয়ে থাকবে? উত্তরটা খুব obvious।

স্টুডেন্ট লাইফ আপনার সবচেয়ে বড় advantage

অনেকে ভাবে স্টুডেন্ট লাইফ মানে শুধু বই, পরীক্ষা, রেজাল্ট। কিন্তু একটু অন্যভাবে দেখেন। এই সময়টাতে আপনার বড় কোনো financial pressure নেই। আপনি কিন্তু চাইলেই ভুল করতে পারেন। নতুন কিছু try করতে পারেন মানে এটা আপনার training phase হিসাবে কাজ করছে! 

অনলাইনে পার্ট টাইম ইনকাম

এখন আসি practical দিকে। অনলাইনে ইনকাম নিয়ে অনেক hype আছে ঠিকই। আবার অনেক ভুল ধারণাও আছে। কেউ ভাবে অনলাইন ইনকাম মানেই ২ দিনে ১০ হাজার টাকা। আবার কেউ ভাবে এগুলো সব fake! দুটোই ভুল। আর সত্যিটা মাঝামাঝি। অনলাইনে আয় সম্ভব! কিন্তু দরকার সময় + consistency! আসুন তবে ইজি ছিলো অনলাইনে পার্ট টাইম ইনকাম সোর্স সম্পর্কে আলোচনা! যা আপনাকে আসলেই কাজে দেবে। 

কনটেন্ট রাইটিং

আপনি যদি ভালোভাবে লিখতে পারেন, তাহলে এই সেক্টরটি আপনার জন্য। চিন্তার কিছু নাই! কারণ বাংলা, ইংরেজি দুই ভাষাতেই কাজ আছে। আপনি শুরুতে ছোট ছোট ব্লগ লিখে practice করতে পারেন। সেসব লেখা আপনি নিজের Facebook বা Medium-এ পোস্ট করবেন। 

তারপর Fiverr, Upwork-এ ছোট কাজ ধরার চেষ্টা করবেন। শুরুতে হয়তো ২০০/৩০০ টাকার কাজ পাবেন। কিন্তু যদি আপনি ২ থেকে ৩ মাস ধরে improve করেন, তাহলে এই same skill দিয়ে আপনি ১০/২০ হাজার টাকাও আয় করতে পারবেন।

কনটেন্ট ক্রিয়েশন

কনটেন্ট ক্রিয়েশন মূলত ধৈর্যের খেলা। আজকাল অনেকে YouTube শুরু করে, ১০টা ভিডিও দেয়, তারপর ছেড়ে দেয়। কারণ? কারণ ভাই ভিউ আসে না। 

কিন্তু যেটা কেউই বুঝতে চায় না সেটা হলো প্রথম ৫০/১০০টা ভিডিওতে growth না হওয়া normal। তবে আপনি যদি value দিতে পারেন যেমন স্টুডেন্ট টিপস, টেক, ইনফরমেশন এই ধরণের ভিডিও শেয়ার করতে পারেন তাহলে ধীরে ধীরে audience build হবে।

ফ্রিল্যান্সিং

স্টুডেন্টদের জন্য পার্ট টাইম ইনকাম সিরিজে ফ্রিল্যান্সিং কিছুটা সিরিয়াস টপিক! যারা মনে করেন ফ্রিল্যান্সিং মানে শুধু অনলাইনে কাজ তাদের জন্য এই সেক্টর নয়। কারণ এই সেক্টর মানেই একটি professional skill-based career। 

আপনি যদি graphic design, video editing বা web development শিখেন তাহলে আপনি শুধু local না international client-এর সাথেও কাজ করতে পারবেন। কিন্তু এখানে একটা reality check আছে। সেটা হচ্ছে এসব সেক্টরে ১/২ সপ্তাহে skill শেখা যায় না। প্রথম client পেতে ১/২ মাস লাগতে পারে। কিন্তু একবার লেগে থাকতে পারলেই ইনকাম আনলিমিটেড। 

টিউশনি

আপনি যদি কোনো subject-এ ভালো হন তাহলে আপনি টিউশনি শুরু করে দিতে পারেন। টিউশনি যেমন আপনাকে স্মুথ ইনকামের নিশ্চয়তা দেবে ঠিক তেমনই আপনার communication skill improve করবে। বাংলাদেশে এখন অনেক স্টুডেন্টই শুধু টিউশনি করেই মাসে ভালো income করে।

রিসেলিং

স্টুডেন্টদের জন্য পার্ট টাইম ইনকাম সোর্স হিসাবে কিন্তু রিসেলিংও ভালো চলে! আপনি ছোট করে শুরু করতে পারেন। ধরুন Facebook page খুলে clothes বা gadgets sell করলেন। আপনি নিজে stock না রেখে supplier থেকে order নিলেন। সবচেয়ে বড় কথা এই কাজে আপনি trust build করা  আর স্মার্ট smart marketing করা দু'টোই প্র্যাকটিক্যালি শিখে নিতে পারবেন। 

স্টুডেন্ট হিসাবে পার্ট টাইম ইনকাম করতে গিয়ে ভুল

স্টুডেন্ট হিসাবে পার্ট টাইম ইনকাম করতে গিয়ে অনেকেই আজ writing, কাল freelancing, পরশু YouTube…মানে সবকিছু জগা খিঁচুড়ি বানিয়ে ফেলে। কিন্তু দিনশেষে কিছুই properly হয় না। তাই আপনার strategy simple হওয়া উচিত। এক্ষেত্রে কেবল একটা জিনিসই choose করুন। অন্তত ৩০ থেকে ৬০ দিন শুধু এটাতেই কাজ করুন। দিনশেষে আপনি result না পেলেও অন্তত ভালো experience পাবেন।

ইতি কথা

অনেস্টলি আপনি আজ শুরু করলে ১ বছর পর completely different জায়গায় থাকতে পারবেন। আর যদি না করেন তাহলে আপনি same জায়গাতেই থাকবেন। মনে রাখবেন লাইফে বড় change একদিনে আসে না। ছোট ছোট consistent কাজ থেকেই আসে। তাই perfect সময়ের জন্য অপেক্ষা না করে ছোট করে শুরু করুন, প্রয়োজনে ভুল করুন কিন্তু শিখুন! এটাই জীবনের আসল game।

লেখা: সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}