ads

গুগল থেকে আয় করতে গিয়ে যে ভুলগুলো করলে সব শেষ

how-to-earn-money-from-google-bangla.jpg

শুরুতেই একটা বাস্তব প্রশ্ন করি! আচ্ছা আপনি কি প্রতিদিন Google ব্যবহার করেন? ধরুন কিছু খুঁজতে, ভিডিও দেখতে, কিছু শিখতে প্রায় প্রতিদিনই গুগণ কাজে লাগে তাই না? এখন একটা simple চিন্তা করুন তো! যদি আপনি যেখানে শুধু সময় দিচ্ছেন অন্য কেউ সেখান থেকেই টাকা আয় করে তবে আপনি কেনো পারবেন না! 

আপনি পারবেন না কারণ আপনি জানেন না কিভাবে গুগল থেকে আয় করতে হয়, তাই তো! আসুন এ ব্যাপারে বিস্তারিত বলি! 

গুগল থেকে আয় আসলে কীভাবে হয়? 

অনেকে ভাবে গুগল সরাসরি টাকা দেয়। আসলে systemটা একটু different। গুগলের main income আসে advertisement (ads) থেকে। ধরুন একটা কোম্পানি তাদের product promote করতে চায়। তারা গুগলকে টাকা দেয়। গুগল সেই ads দেখায় YouTube ভিডিওতে, Website-এ অথবা Apps-এ

ইউটিউব ব্যবহার করে গুগল থেকে আয়

নতুনদের জন্য গুগল থেকে আয় করার ক্ষেত্রে YouTube সবচেয়ে practical। কারণ এ কাজে কোনো investment লাগে না, মোবাইল দিয়েই শুরু করা যায় আর audience পাওয়াও সহজ! 

কীভাবে শুরু করবেন?

প্রথমে আপনাকে একটি channel খুলতে হবে। তারপর একটা নির্দিষ্ট topic বা niche choose করতে হবে। যেমন ধরুন Tech tips, Student life, Facts / story, Islamic content বা Education! এরপর সেই চ্যানেলে নিয়মিত video upload করুন।

তবে হ্যাঁ! এ কাজে সবচেয়ে বড় mistake হলো অনেকে random video দেয়। আজ tech, কাল vlog আর পরশু funny video। আসলে এভাবে কোনো চ্যানেলেরই growth হয় না। তাই দ্রুত গ্রোথ পেতে আপনি একটাই niche ধরুন। আর ওইটার মধ্যেই value দিন! 

ইনকাম কবে আসবে?

YouTube-এ income শুরু করতে হলে আপনার 1000 subscriber আর 4000 watch hours লাগবে। আর এইটা পেতে সাধারণত ৩ থেকে ৬ মাস বা তারও বেশি সময় লাগতে পারে। 

ব্লগিং করে গুগল থেকে আয়

এবার আসি গুগল থেকে আয়ের ব্যাপারে। মূলত যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য এটা অনেক powerful একটা option।# 

কীভাবে কাজ করে?

শুরুতে আপনি একটা website বানাবেন। তারপর article লিখবেন। ধরুন আপনি লিখলেন স্টুডেন্টদের জন্য ইনকাম আইডিয়া, আর যখন কেউ Google-এ search করবে এই নিয়ে তখন তাদের ফিডে আপনার article আসবে। মানুষ পড়বে। Google ads দেখাবে। আর আপনি আয় করবেন।

তবে হ্যাঁ! এখানে patience সবচেয়ে জরুরি। Blogging-এ বড় problem হলো এই সেক্টরে result আসতে সময় লাগে। প্রথম ২/৩ মাস কিছুই মনে হবে না। কিন্তু ৬/১২ মাস পরে traffic grow করা শুরু করবে আর আপনার income stable হবে। 

গুগল এডসেন্স পরিচিতি

এতোক্ষণ তো জানলেন গুগল থেকে আয় করার উপায়। কিন্তু এ কাজের পেছনের গুরু কে জানেন? গুগল এডসেন্স! মানে এই জিনিসটা হলো পুরো game-এর engine। YouTube হোক, blog হোক শেষে income কিন্তু আসে AdSense থেকেই! 

আর আপনার এই income depend করে আপনার content কত মানুষ দেখছে, কোন country থেকে traffic আসছে, কোন niche বা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন তার উপর। মাথায় রাখবেন গুগল এডসেন্সে কিন্তু US traffic মানেই বেশি income। তবে Bangladesh traffic মানে কম ইনকাম! 

আরো ক্লিয়ারলি বুঝতে একটা ছোট ম্যাথ করতে পারেন। ধরেন আপনার দিনে 1000 visitor থাকে। আর এ থেকে average এ আপনি $1/$3 ইনকাম কনতে পারবেন। 

অ্যাপ তৈরি করে গুগল থেকে আয়

গুগল থেকে আয় করার আরো একটি এফেক্টিভ উপায় হলো অ্যাপ তৈরি!  বিশেষ করে app বানানো, বড় website তৈরি এসব করতে পারলে গুগল থেকে আয় করে বাড়ি, গাড়ি সবকিছুই করতে পারবেন। কারণ এসব সেক্টরের income multiple source থেকে আসে। যেমন ads, subscription, affiliate সব সেক্টরই ইনকামের জন্য ওপেন! 

গুগল থেকে আয় করার সময় যেসব ভুল করবেন না

১. ওয়েবসাইটে অনেকে অন্যের লেখা copy করে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কপি কন্টেন্টে Google rank দেয় না। তাছাড়া AdSenseও reject করে! 

২. অনেকে আবার Fake traffic নেয়। মানে কেউ কেউ bot দিয়ে traffic আনে। ফলে তাদের Account permanently banned হয়ে যায়। 

৩. ২ সপ্তাহ কাজ → তারপর বন্ধ এরকম সাইকেলে পড়েও আবার অনেকে সফলতা থেকে ছিটকে পড়ে। যা একেবারেই উচিত নয়। 

ইতি কথা

গুগল থেকে আয় করার সময় আপনাকে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে এটা কোনো job না! বরং এটা একটা skill-based system। তার মানে এই কাজে আপনি যত improve করবেন, আপনার income তত বাড়বে। তাছাড়া গুগল থেকে আয় করা possible। কিন্তু যারা serious না, তাদের জন্য না। Anyway গুড লাক! 

✍️ সুলতানা আফিয়া তাসনিম 

Previous Post Next Post

{ads}