প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল ২০২৬: বিস্তারিত বিশ্লেষণ ও পরবর্তী স্টেপ
বর্তমানে শিক্ষা খাতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। রাষ্ট্রীয় পর্যায়ে সহকারী শিক্ষক নিয়োগের দীর্ঘ প্রতীক্ষিত ফল প্রকাশ পেয়েছে। এবং এতে উত্তীর্ণ প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষার বা Viva Voce এর দিকে এগিয়ে যাচ্ছে। চলুন তবে এই পরীক্ষার ফল, ফলাফল যাচাই, মৌখিক পরীক্ষার পরিকল্পনা এবং পরবর্তী ধাপের সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করো।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ সময়সূচি ও ফলাফল
সরকারি রাজস্বখাতভুক্ত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল ২১ জানুয়ারি ২০২৬ রাতে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
বলে রাখা ভালো এই প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ এর ফলাফল Assistant Teacher Recruitment Written Exam Result 2026 বলে ঘোষিত হয়। আর প্রকাশিত হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পেছনের প্রেক্ষাপট
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৯ জানুয়ারি ২০২৬ বাংলাদেশব্যাপী ৬১টি জেলায় মানে পার্বত্য তিন জেলা ব্যতীত। আর পরীক্ষাটি হয় প্রায় ১৪০৮টি কেন্দ্রে।
এতে মোট ৮,৩০,০০৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছিল। এবং সবশেষে ২১ তারিখ জানা যায় প্রায় ৬৯ হাজারেরও বেশি প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। যা একটি বিশাল প্রতিযোগিতামূলক পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার ইঙ্গিত।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল ২০২৬ কেমন হয়েছে?
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো:
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী সংখ্যা ৬৯,২৬৫ জন
- পরীক্ষার তারিখ ৯ জানুয়ারি ২০২৬
- ফলাফল প্রকাশিত হয় ২১ জানুয়ারি ২০২৬
- ওয়েবসাইট: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)
- মৌখিক পরীক্ষার সূচি: শীঘ্রই জেলা শিক্ষা অফিস থেকে নোটিশ আকারে জানানো হবে
- ভুল তথ্য পাওয়া গেলে প্রার্থীদের মূল ডকুমেন্ট যাচাইয়ের সুযোগ/বিঘ্নও দেখা দিতে পারে
কিভাবে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল চেক করবেন?
আপনি নিজের লিখিত পরীক্ষার ফল জানতে সোজা
১. ডিপিই ওয়েবসাইটে মানে https://dpe.gov.bd এ যাবেন।
২. মৌখিক/লিখিত পরীক্ষার রেজাল্ট সেকশন খুঁজবেন।
৩. নিজের রোল নম্বর লিখে সার্চ করবেন
৪. সবশেষে দেখবেন রোল নম্বরের বিপরীতে আপনার Pass বা Qualified স্ট্যাটাস দেখাচ্ছে
মনে রাখবেন অনেক সময় SSLCACHE/Old Browser Cache-এর কারণে লোডিং স্লো হতে পারে। তাই পেজ রিফ্রেশ করে বা অন্য ব্রাউজার ট্রাই করা করবেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলাভিত্তিক ফলাফল
প্রতিবারের মতো এবারও প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফলের জেলাভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়েছে এবং এতে দেখা গেছে যারা পাশ করেছেন তাদের সংখ্যা জেলার কর্মক্ষমতা, শূন্য পদের সংখ্যা ও কোটা অনুসারে ভিন্ন ভিন্ন। সো লজিক্যালি আপনার জেলাভিত্তিক ফলাফল আপনার জেলা শিক্ষা অফিস বিভাগেও পাবেন এবং আপনার নেক্ট জেলাভিত্তিক ভাইবার সময় ও কেন্দ্রের তথ্যও একইভাবে জেলা অফিস থেকে জানানো হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইবা
আমরা সকলেই জানি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়া মানেই চাকরির নিশ্চয়তা নয়। সো এখন আবার আপনাকে মৌখিক পরীক্ষা বা ভাইবা দেওয়ার মতো প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, মৌখিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের বিজ্ঞপ্তি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রকাশ পাবে। এক্ষেত্রে প্রার্থীদের মৌলিক ডকুমেন্ট সত্যায়িত করে নিতে হবে এবং মনে রাখতে হবে লিখিত স্কোর + মৌখিক স্কোর মিলিয়ে চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রস্তুত করা হবে।
অধ্যাদেশে বলা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫-২৬ সকল ধাপই সরকারি নিয়ম অনুযায়ী পরিচালিত হবে এবং ডিপিই ও মন্ত্রণালয় তাদের নোটিশ সাইটে নিয়মিত আপডেট করবে।
ইতি কথা
গত বছরও সরকারি শিক্ষকদের নিয়োগ ও নিয়োগ বাতিল সংক্রান্ত আইনি টানাপোড়েনের কিছু জটিলতা উঠে এসেছে। যার কারণে এবার একটু বেশিই ফোকাস করা হয়েছে এ-কাজে। বিশেষ করে ২০২৪ ও ২০২৫ সালে বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিভিন্ন ধাপের ফলাফল Phase-wise Results আকারে প্রকাশিত হবার বিষয়টি ভালোই আলোচিত হয়েছে।
লেখায় সুলতানা আফিয়া তাসনিম
