হঠাৎ ফোনের স্ক্রিন কাঁপতে শুরু করলে কি ভয় পাওয়ার কিছু আছে?
অনেকেই এই সমস্যায় পড়ে গুগলে সার্চ করে মোবাইলের ডিসপ্লে কাপে কেন। কিন্তু বেশিরভাগ জায়গায় শুধু ছোট ছোট পয়েন্ট দেওয়া থাকে, আসল ব্যাখ্যা থাকে না। তাই এই আর্টিকেলে আমি খুব সহজভাবে, কিন্তু বিস্তারিতভাবে বুঝাবো মোবাইলের ডিসপ্লে কাপে কেন, এর পেছনের আসল কারণ কী, এবং আপনি নিজে কীভাবে বুঝবেন এটা ছোট সমস্যা নাকি বড়।
বুঝে নিন
প্রথমেই বুঝে নেওয়া দরকার, মোবাইলের ডিসপ্লে কাপে কেন! এই প্রশ্নের উত্তর একটাই না। এটা আসলে একটি symptom। মানে ভেতরের কোনো সমস্যার লক্ষণ। যখন ফোনের ভেতরের software বা hardware ঠিকমতো কাজ করতে পারে না, তখন স্ক্রিনে কাঁপা, ঝিলমিল করা বা flicker দেখা যায়। তাই মোবাইলের ডিসপ্লে কাপে কেন বুঝতে হলে আপনাকে একটু গভীরে দেখতে হবে।
সফটওয়্যার
অনেক ক্ষেত্রে মোবাইলের ডিসপ্লে কাপে কেন…. এর মূল কারণ হয় সফটওয়্যার। ধরুন আপনি ফোন আপডেট দিলেন, বা নতুন কোনো অ্যাপ ইনস্টল করলেন, তারপর থেকেই স্ক্রিন কাঁপা শুরু হলো। তখন খুব সম্ভবত সফটওয়্যারের মধ্যে কোনো bug কাজ করছে। এই ধরনের সমস্যায় ভয় পাওয়ার কিছু নেই। কারণ সাধারণত ফোন restart করলে বা নতুন update দিলে ঠিক হয়ে যায়। তাই প্রথম ধাপে যখনই ভাববেন মোবাইলের ডিসপ্লে কাপে কেন, তখন সফটওয়্যার দিকটা চেক করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
ব্যাটারির সমস্যা
আবার অনেক সময় মোবাইলের ডিসপ্লে কাঁপার পেছনে ব্যাটারিরও ভূমিকা থাকে। শোনার পর অবাক লাগলেও এটা সত্যি। যদি ব্যাটারি ঠিকমতো পাওয়ার দিতে না পারে, তাহলে ডিসপ্লে ঠিকমতো কাজ করতে পারে না। বিশেষ করে যখন ব্যাটারি অনেক পুরনো হয়ে যায় বা ফুলে যায়, তখন স্ক্রিনে কাঁপা, dim হওয়া বা অস্বাভাবিক আচরণ দেখা যায়। আপনি যদি লক্ষ্য করেন চার্জে দিলে সমস্যা কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মোবাইলের ডিসপ্লে কাপে কেন… এর কারণ ব্যাটারি হতে পারে।
হার্ডওয়্যার ড্যামেজ
সবচেয়ে কমন এবং একটু সিরিয়াস কারণ হলো হার্ডওয়্যার ড্যামেজ। যদি ফোন পড়ে যায়, চাপ পড়ে, বা পানিতে ভিজে যায়, তখন স্ক্রিনের ভেতরের লেয়ার নষ্ট হয়ে যেতে পারে। তখন মোবাইলের ডিসপ্লে কাপে কেন…এই প্রশ্নের উত্তর খুব স্পষ্ট ডিসপ্লে ড্যামেজ। এই ক্ষেত্রে শুধু কাঁপা না, সাথে লাইন দেখা, টাচ কাজ না করা বা স্ক্রিন কালো হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা হলে সাধারণত রিপেয়ার ছাড়া উপায় থাকে না।
কানেক্টর
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনের ভেতরের কানেক্টর। অনেক সময় মোবাইলের ডিসপ্লে কাপে কেন… এর কারণ হয় লুজ কানেকশন। বিশেষ করে যদি ফোন আগে খোলা হয়ে থাকে বা পুরনো হয়, তাহলে ডিসপ্লের সাথে মাদারবোর্ডের সংযোগ দুর্বল হয়ে যেতে পারে। এতে স্ক্রিন ঠিকমতো সিগন্যাল পায় না এবং কাঁপতে শুরু করে। এই সমস্যা বাইরে থেকে বোঝা কঠিন, তাই টেকনিশিয়ান দেখানো লাগে।
ফোন অতিরিক্ত গরম হওয়া
আজকাল আরেকটা বড় কারণ হলো ফোনের অতিরিক্ত গরম হওয়া। আপনি যদি অনেকক্ষণ গেম খেলেন বা হেভি অ্যাপ চালান, তখন ফোন গরম হয়ে যায়। কারণ অতিরিক্ত তাপ ইলেকট্রনিক কম্পোনেন্টের পারফরম্যান্স কমিয়ে দেয়। তাই ফোন ঠান্ডা হলে অনেক সময় এই সমস্যা নিজে থেকেই কমে যায়।
থার্ড পার্টি অ্যাপ
কিছু ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপও দায়ী থাকে। সব অ্যাপ ভালোভাবে অপ্টিমাইজ করা থাকে না। ফলে কোনো কোনো অ্যাপ চালানোর সময় স্ক্রিনে সমস্যা দেখা যায়। তখন অনেকেই ভাবেন মোবাইলের ডিসপ্লে কাপে কেন, কিন্তু আসলে সমস্যাটা নির্দিষ্ট অ্যাপের কারণে। Safe Mode এ ফোন চালালে এই বিষয়টা সহজে বোঝা যায়।
কিভাবে বুঝবেন আপনার মোবাইলের ডিসপ্লে কাঁপছে কেনো?
এখন প্রশ্ন হলো আপনি কীভাবে বুঝবেন আপনার ক্ষেত্রে মোবাইলের ডিসপ্লে কাপে কেন? খুব সহজ কিছু টেস্ট আছে। যদি ফোন restart করলে ঠিক হয়ে যায়, তাহলে বুঝবেন সফটওয়্যার সমস্যা। যদি চার্জে দিলে ঠিক হয়, তাহলে মনে করবেন ব্যাটারিতে সন্দেহ। আর যদি সবসময় সমস্যা থাকে, তাহলে হার্ডওয়্যার চেক করা জরুরি।
মোবাইলের ডিসপ্লে কাঁপার সমাধান
সমাধানের কথা বললে, প্রথমেই সহজ জিনিসগুলো চেষ্টা করা উচিত। কারণ অনেক সময় মোবাইলের ডিসপ্লে কাঁপার এর সমাধান খুব সাধারণ হয়। যেমন ফোন restart করা, সফটওয়্যার update দেওয়া, বা problematic অ্যাপ uninstall করা এইগুলো দিয়েই অনেক সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু যদি এগুলো কাজ না করে, তখন দেরি না করে সার্ভিস সেন্টারে দেখানো উচিত।
ইতি কথা
মনে রাখবেন মোবাইলের ডিসপ্লে কাঁপার এই সমস্যা এড়ানো অনেকটাই আপনার ব্যবহার অভ্যাসের উপর নির্ভর করে। ফোন ফেলে দেওয়া, অতিরিক্ত গরম করা, বা সিকিউর না এমন অ্যাপ ব্যবহার করা এইগুলো এড়িয়ে চললে এমন সমস্যা অনেকটাই কমে যায়।
✍️সুলতানা আফিয়া তাসনিম
