ads

স্টুডেন্টদের জন্য ফ্রি প্রেজেন্টেশন বানানোর টুল

প্রেজেন্টেশন তো আমাদের সবাইকেই মোটামুটি বানাতে হয়! কিন্তু…সময় লাগে, ডিজাইন ঠিক আসে না, আর শেষে মনে হয় এটা কি সত্যিই ভালো হলো? ভালো মার্কস কি আদৌ পাবো! মিটিংটা কি আদৌ ভালো যাবে! বিশেষ করে স্টুডেন্টদের জন্য ব্যাপারটা একটু বেশি কঠিন। একদিকে assignment, অন্যদিকে সুন্দর slide বানানোর চাপ। অনেকে তো শেষ রাতে presentation বানাতে বসে আর তখনই বুঝে কাজটা আগেই শুরু করা উচিত ছিল!

best-free-presentation-tools-for-students.jpg

কিন্তু এখন situation একটু change হয়েছে। এখন এমন কিছু ফ্রি টুল বেরিয়েছে, যেগুলো ব্যবহার করলে আপনি খুব কম সময়েই সুন্দর, professional presentation বানাতে পারবেন! তাও আবার কোনো design skill ছাড়াই। চলুন তবে আর দেরি না করে বেশকিছু ফ্রি প্রেজেন্টেশন বানানোর টুল নিয়ে আলোচনা করি! & btw…thank me later! 

Canva 

বিগিনারদের জন্য সবচেয়ে সহজ এবং ফ্রি প্রেজেন্টেশন বানানোর টুল হলো ক্যানভা! আপনি যদি একদম শুরু করেন, তাহলে Canva দিয়ে শুরু করাই best। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে কিছুই design করতে হবে না। সব কিছু already ready থাকে।

আপনি শুধু text change করবেন, ছবি বসাবেন, আর একটু নিজের মতো edit করবেন। ব্যস, আপনার presentation ready। তাই যারা design নিয়ে ভয় পান, তাদের জন্য এটা perfect starting point।

Gamma AI 

লিখলেই slide তৈরি করে ফেলতে পারবে এমন ফ্রি প্রেজেন্টেশন বানানোর টুল যাদের চাই তারা ব্যবহার করতে পারেন Gamma AI! Gamma AI কিন্তু একটু future type tool। 

আপনি শুধু topic লিখবেন আর এটা নিজে থেকেই পুরো presentation বানিয়ে দেবে। মানে অটো content লিখবে, slide সাজাবে আর design করে দেবে। আপনার কাজ শুধু check করা! আর একটু edit করা। যাদের সময় কম, তাদের জন্য এটা কিন্তু life saver।

Beautiful.ai 

আপনার design automatically সুন্দর করতে এই টুলটা কিন্তু জোশ! এই toolটা ব্যবহার করলে একটা জিনিস বুঝবেন যে আজকাল design নিয়ে ভাবতেই হবে না। মানে আপনি শুধু content লিখবেন, আর tool নিজেই slide সুন্দর করে সাজিয়ে দেবে। টু বি অনেস্ট এটার slides কিন্তু দেখতে খুব clean আর professional হয়। যদি আপনি একটু premium look চান, তবে এটাই ভালো choice।

Google Slides 

বেশ simple কিন্তু reliable টুল হচ্ছে এই Google Slides! যার নাম হয়তো অনেকেই বেশ আগে থেকেই জানতেন! যারা নিজেদের প্রেজেন্টেশন simple রাখতে চান, তাদের জন্য এটা best। মানে এখানে extra কিছু নেই, কিন্তু যা আছে সেটা solid। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেকোনো জায়গা থেকে access করতে পারবেন। আর group project হলে, সবাই একসাথে কাজও করতে পারবেন।

PowerPoint 

পাওয়ার পয়েন্টের free version যদিও classic কিন্তু এখনো বেশ strong। এটা তো প্রায় সবাই ব্যবহার করেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে অনেকেই জানেন না এর free online versionও আছে। এখানে আপনি একটু বেশি control পাবেন! যেমন animation, design, সবকিছু নিজের মতো করতে পারবেন।

যারা viva বা formal presentation দেয়, তাদের জন্য এটা বেশ useful।

ইতি কথা

তবে একটা important কথা অনেকে ভাবে ভালো tool ব্যবহার করলেই presentation automatically ভালো হবে! কিন্তু এটা পুরো সত্যি না। যেকোনো Tool আপনাকে শুধু সাহায্য করবে। Presentation ভালো হবে তখনই, যখন আপনার content clear হবে, slide simple হবে, আর আপনি নিজে confident থাকবেন।

লেখা: সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}