ads

কেমন হয় যদি বলি একটা অ্যাপ ম্যানেজ করেই টাকা আয় করা যায়? হ্যাঁ, কথা সত্য! আর মজার বিষয় হলো সহজভাবে পুরো বিষয়টা বুঝতে পারলে খালি ট্যাকা আর ট্যাকা! 

client-app-management-ei-kaj-kore-taka-income-2026.jpg

ক্লায়েন্ট অ্যাপ ম্যানেজমেন্ট আসলে কী?

ক্লায়েন্ট অ্যাপ ম্যানেজমেন্ট মানে হলো অন্য কারো মানে ক্লায়েন্টের অ্যাপ বা সফটওয়্যার দেখাশোনা করা, আপডেট রাখা, সমস্যা ঠিক করা, এবং ইউজারদের অভিজ্ঞতা ঠিক রাখা। এই অ্যাপ হতে পারে ই-কমার্স অ্যাপ, ফুড ডেলিভারি অ্যাপ, সার্ভিস বুকিং অ্যাপ, ছোট বিজনেসের কাস্টম অ্যাপ। মানে আপনি ডেভেলপার না হলেও, ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন।

আপনি আসলে কী কী কাজ করবেন?

ক্লায়েন্ট অ্যাপ ম্যানেজমেন্টে কাজটা এক কথায় সবকিছু ঠিক রাখা। বাস্তবে আপনি যা করবেন:

👉 অ্যাপ ঠিকমতো কাজ করছে কিনা চেক করা

👉 কোনো বাগ হলে ডেভেলপারকে জানানো

👉 নতুন আপডেট/ফিচার যোগ করা

👉 ইউজারদের অভিযোগ বা রিভিউ হ্যান্ডেল করা

👉 অ্যাপের পারফরম্যান্স মানে speed, crash মনিটর করা

সহজ ভাষায় আপনি হচ্ছেন অ্যাপের কেয়ারটেকার! 

কেন ক্লায়েন্টরা এই কাজের জন্য লোক নেয়?

এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন ব্যবসায়ী সাধারণত অ্যাপ বানাতে পারে না, টেকনিক্যাল বিষয় বোঝে না, আবার তার সময়ও থাকে না। তাই তারা একজন ম্যানেজার রাখে, যে সবকিছু দেখবে। যেমন ধরুন একটা ফুড ডেলিভারি অ্যাপের মালিক চায় অ্যাপ ঠিকঠাক চলুক, কাস্টমারের কমপ্লেইন কমুক আর সবসময় রেটিং ভালো থাকুক! আর এই সব কাজের জন্যই লাগে ক্লায়েন্ট অ্যাপ ম্যানেজমেন্ট! 

এই কাজ করে কত আয় করা যায়?

এখানে আয় নির্ভর করে আপনার স্কিল, ক্লায়েন্টের ধরন আর আপনি ফুলটাইম না পার্টটাইম কাজ করছেন কিনা তার উপর। তবে Beginner লেভেলে ১০,০০০ – ৩০,০০০ টাকা মাসে, Intermediate লেভেলে ৩০,০০০ – ৮০,০০০ টাকা মাসে আর Advanced লেভেলে ৮০,০০০ – ২,০০,০০০+ টাকা মাসে! সবই সম্ভব যদি বিদেশি ক্লায়েন্ট পান!

কোথা থেকে এই কাজ পাবেন?

আপনি এই কাজ পেতে পারেন বিভিন্ন Freelancing marketplace মানে Upwork, Fiverr এসব থেকে। আর যদি ডিরেক্ট ক্লায়েন্ট চান তবে আপনাকে Facebook, LinkedIn এসব জায়গায় ক্লায়েন্ট হান্টিং করতে হবে। সেই সাথে বিভিন্ন Local businesses মানে ছোট কোম্পানি বা স্টার্টআপে কাজ করার সুযোগ তো আছেই! 

কী কী স্কিল দরকার?

এখানে সবার একটা বড় ভুল ধারণা আছে! অনেকে মনে করে এই কাজ করতে প্রোগ্রামিং জানতে হবে! যা পুরোপুরি সঠিক না! মানে সবসময় না। এই কাজে আপনার দরকার:

✔ Basic tech understanding

✔ Communication skill

✔ Problem solving ability

✔ একটু ইংরেজি

সাথে যদি App analytics, Customer support বা Social media handling পারেন তাহলে তো প্লাস পয়েন্ট। আর হ্যাঁ! এসব স্কিলের ব্যাপারে বিস্তারিত জানতে আমাকে এই afia8011@ এই মেইলে মেইল করতে পারেন। আমি হেল্প করার চেষ্টা করবো। 

কীভাবে শুরু করবেন? 

শুরুটা একটু স্মার্ট হতে হবে। শুরুতে একটা নির্দিষ্ট টাইপ বেছে নিন! যেমন e-commerce app বা ফুড ডেলিভারি! এরপর YouTube থেকে basic শিখুন! জানুন কিভাবে app dashboard কাজ করে বা কিভাবে গ্রো করা যায়। এরপর স্মল বিজনেসের সাথে যোগাযোগ করুন। ক্লায়েন্ট পেলে কম টাকায় বা ফ্রিতে শুরু করুন। সবশেষে Experience নিয়ে বড় ক্লায়েন্টে যান

যেসব ভুল করবেন না

সবকিছু একসাথে শিখতে চাওয়া

❌ ক্লায়েন্টকে বেশি প্রতিশ্রুতি দেওয়া

❌ সময়মতো কাজ না করা

❌ communication ignore করা

কেন এই কাজ ভবিষ্যতে আরও বাড়বে?

মনে রাখবেন এখন প্রায় সব বিজনেসের অ্যাপ আছে। নতুন নতুন স্টার্টআপ আসছে। তাই সবাই চায় ভালো app maintenance! ফলে এই কাজের demand বাড়ছে দিন দিন! 

ইতি কথা

মোটকথা ক্লায়েন্ট অ্যাপ ম্যানেজমেন্ট হলো এমন একটা কাজ যেখানে কম টেকনিক্যাল স্কিল দিয়েও শুরু করা যায়। পরে ধীরে ধীরে বড় ইনকাম করা যায়। তাই আর দেরি না করে আজই শুরু করে দিন! 

✍️ সুলতানা আফিয়া তাসনিম 

Previous Post Next Post

{ads}