ads

নতুন একটি ফেসবুক পেইজে আসলে কিভাবে কাজ করা উচিত?

অনেকেই নতুন Facebook page খুলে প্রথম ১০টা post দেওয়ার পরই হতাশ হয়ে যায়! কারণ এই মহা নবাবেরা ভাবে আজ page খুলবো, কাল viral হবো, পরশু income শুরু! কিন্তু বাস্তবতা পুরাই ভিন্ন। 

new-facebook-page-growth-tips-bangla.jpg

Facebook page grow করা এখন আগের চেয়ে কঠিন। কিন্তু impossible না। বরং এখন smart creator-দের জন্য opportunity আরও বেশি। কারণ বর্তমানে Facebook algorithm শুধু বড় page-কে না, বরং ভালো content-কে push করছে। মানে আপনার follower ১০০ হলেও আপনার পেইজে reach আসতে পারে। আর follower ১ লাখ হলেও boring content হলে reach নামতে পারে।

তাই নতুন একটি Facebook page-এ আসলে কীভাবে কাজ করা উচিত এটা বুঝতে হলে প্রথমে Facebook platform-টাকে বুঝতে হবে। চলুন বিস্তারিত আলোচনা করি। 

ফেসবুকে নিজের আইডেন্টিটি 

বর্তমানে হাজার হাজার নতুন page তৈরি হচ্ছে। কেউ motivational content দেয়। কেউ AI video বানায়। কেউ facts content করে। কেউ funny reel upload করে। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ page-এর কোনো clear identity থাকে না। আজ এক ধরনের video, কাল আরেক ধরনের। ফলে Facebook algorithm বুঝতেই পারে না এই page আসলে কোন audience-এর জন্য! আর audience-ও confused হয়ে যায়। তাই নতুন page শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো niche clear করা।

নিশ সিলেকশন 

নিশ মানে শুধু topic না। নিশ মানে আপনি কোন ধরনের audience-এর problem solve করবেন। আর এখানেই বেশিরভাগ creator mistake করে। অনেকে শুধু trend দেখে নিশ নেয়। কিন্তু long-term interest না থাকলে কয়েক সপ্তাহ পর motivation শেষ হয়ে যায়। তাই নিশ এমন হতে হবে যেটা আপনি enjoy করবেন, যেটা নিয়ে regularly কথা বলতে পারবেন, যেটার audience আছে আর যেটা future-এ monetize করা সম্ভব! বর্তমানে Facebook-এ যেসব নিশ ভালো perform করছে সেগুলো হলো:

  • Tech
  • AI tools
  • Islamic content
  • Motivation
  • Business tips
  • Movie explanation
  • Facts content
  • Relationship psychology
  • Finance
  • Lifestyle
  • Funny relatable content

কিন্তু শুধু নিশ সিলেক্ট করলেই হবে না। আপনাকে বুঝতে হবে আপনার content অন্যদের থেকে আলাদা কীভাবে! কারণ একই নিশে হাজার creator already আছে।

ফেসবুক এলগরিদম বুঝুন

এরপর আপনাকে ফেসবুক এলগরিদম বুঝতে হবে। অনেক মানুষ বলে Facebook reach দেয় না। কিন্তু বাস্তবে Facebook reach দেয়! তবে শুধু সেই content-কে, যেটা মানুষকে platform-এ ধরে রাখে। কারণ Facebook-এর business model attention-based। আপনি যত বেশি সময় Facebook-এ থাকবেন তত বেশি ad দেখবেন, Facebook তত বেশি income করবে! তাই algorithm এমন content খুঁজে যেটা মানুষ শেষ পর্যন্ত দেখবে, যেটা মানুষ share করবে আর যেটাতে মানুষ comment করবে! 

প্রথম ৩ সেকেন্ড হুক

বলা হয়ে থাকে Content-এর প্রথম ৩ সেকেন্ড জীবন-মরণ issue! বর্তমানে মানুষের attention span ভয়ংকরভাবে কমে গেছে। মানুষ scroll করতে করতে decide করে এই video দেখবো নাকি skip করবো! আর এই decision হয় প্রথম কয়েক সেকেন্ডে। তাই weak intro দিলে মানুষ instantly চলে যাবে। অনেক beginner creator video শুরু করে এভাবে…আসসালামু আলাইকুম বন্ধুরা…এতে সমস্যা হলো মানুষের patience এখন এত কম যে intro শুনতেই চায় না! তাই শুরুতেই curiosity create করতে হবে। যেমন ব্যবহার করতে হবে আপনি কি জানেন আপনার ফোন secretly আপনার behaviour track করে, এই একটা mistake-এর কারণে অনেক Facebook page grow করে না, বাংলাদেশের বেশিরভাগ নতুন creator এই ভুলটা করে…! 

পেইজের প্রথম ২/৩ মাস অনেক গুরুত্বপূর্ণ 

নতুন page-এর প্রথম ২/৩ মাস হচ্ছে টেস্টিং পার্ট! এই সময় Facebook algorithm আপনাকে observe করবে। ওরা দেখবে আপনি consistent কিনা, আপনার কন্টেন্টে audience react করছে কিনা, মানুষ video কতক্ষণ দেখছে, আপনার content spam কিনা! কিন্তু দুঃখের বিষয় এই সময় অনেক creator হতাশ হয়ে quit করে দেয়। কারণ কম reach, কম follower, কম engagement! কিন্তু reality হলো Facebook প্রথমে creator দের test করে।

নিয়মিত হোন

আপনি যদি একদিন ১০টা post দেন, তারপর ১৫ দিন গায়েব  হয়ে যান তাহলে পেইজের growth কিন্তু অনেক slow হবে। মনে রাখবেন Consistency মানে শুধু daily post না। Consistency মানে একই niche, একই quality, একই branding আর দিনশেষে audience expectation maintain করা! 

রিলসের উপর ফোকাস করুন

বর্তমানে Facebook heavily short-form video push করছে। কারণ মানুষ এখন fast content consume করতে পছন্দ করে। তাই reels দ্রুত reach দিচ্ছে, নতুন audience আনছে আর পেইজের engagement বাড়াচ্ছে। অনেক নতুন page শুধু reels দিয়েই grow করছে। কিন্তু মামা এখানে একটা বিষয় বুঝতে হবে। অনেকে শুধু random viral clip repost করে বসে থাকে।  এতে short-term reach আসলেও long-term audience build হয় না। কারণ মানুষ original value খোঁজে।

অডিয়েন্সের সাইকোলজি বুঝুন

Facebook page grow করার আসল secret হলো audience psychology বোঝা। মানুষ সাধারণত ৪ কারণে আপনার কন্টেন্ট দেখবে: 

  • entertainment
  • learning
  • emotion
  • curiosity

যে content মানুষকে হাসাবে, অবাক করবে, কিছু শেখাবে আর emotionally connect করে সেই content বেশি perform করবে। তাই শুধু information দিলেই হবে না, Presentation interesting হতে হবে।

ফিলিংস VS ইনফরমেশন 

মানুষ information না, feeling remember করেএটা খুব important। ধরুন দুইটা creator একই topic নিয়ে video বানালো। একজন শুধু তথ্য দিল। আরেকজন storytelling করলো, humour দিল আর emotion add করলো! এখন বলুন কে বেশি viral হবে? অবশ্যই দ্বিতীয়জন। কারণ মানুষ facts ভুলে যায়… কিন্তু feeling মনে রাখে।

কেন অনেক নতুন পেইজ দ্রুত হারিয়ে যায়?

কারণ বেশিরভাগ creator patience হারিয়ে ফেলে, copied content দেয়, audience বুঝে না আর শুধু viral হওয়ার পিছনে দৌড়ায়! আবার অনেকে page খোলার ১ সপ্তাহ পরই income expect করে! কিন্তু একটা successful page build করতে time লাগে, audience build লাগে, trust লাগে। তাছাড়া Facebook monetization তখনই valuable হয় যখন loyal audience তৈরি হয়।

ফেসবুক এসইও

অনেকেই জানে না Facebook-এও SEO কাজ করে। মানে আপনার caption, keyword, topic search-এর মাধ্যমে discover হতে পারে। তাই কন্টেন্টে naturally keyword ব্যবহার করুন। এআই ব্যবহার করুন দরকার পড়লে! কিন্তু মনে রাখবেন fully robotic content audience quickly বুঝে ফেলবে! 

ইতি কথা

মনে রাখবেন বড় বড় ক্রিয়েটাররা কিন্তু মাস, বছর এমনকি বছরেরও বেশি সময় কাজ করে যায়। কারণ social media এমন একটা জায়গা যেখানে একটাই content পুরো game change করে দিতে পারে। একটা smart strategy + consistency + audience understanding-এর game মানেই আপনার নতুন ফেইসবুক পেইজের সফলতা! 

✍️ সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}