ads

অনলাইন বিজনেস করতে কি কি লাগে?

অনলাইন বিজনেস শুরু করতে বড় অফিস লাগে না… লাগে শুধু একটা রিয়েল ডিসিশন! 

online-business-start-guide-bangladesh.jpg

আজকের ডিজিটাল যুগে অনলাইন বিজনেস শুধু বড় মানুষের জন্য না। একজন সাধারণ স্টুডেন্টও চাইলে ঘরে বসে শুরু করতে পারে। কিন্তু অনেকেই শুরু করতে পারে না কারণ তারা জানে না আসলে এই কাজে কী কী লাগে। তাই আমি আজ প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো।  

বিজনেস আইডিয়া 

অনলাইন বিজনেসের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো একটি সঠিক আইডিয়া নির্বাচন করা। অনেকেই ভুল করে প্রথমে ওয়েবসাইট, পেজ বা প্রোডাক্ট বানাতে শুরু করে দেয়। কিন্তু আইডিয়া ঠিক না থাকলে সবই ব্যর্থ হতে পারে। একটি ভালো বিজনেস আইডিয়া মানে হলো আপনি কী বিক্রি করবেন এবং কেন মানুষ সেটা কিনবে তার উত্তর খুঁজে বের করা। 

উদাহরণস্বরূপ, আপনি যদি ফেসবুক পেজে পোশাক বিক্রি করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার টার্গেট কাস্টমার কারা স্টুডেন্ট, চাকরিজীবী নাকি অনলাইন ক্রেতা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো problem solving mindset থাকা। আপনি যত ভালোভাবে মানুষের সমস্যা সমাধান করতে পারবেন, আপনার বিজনেস তত দ্রুত বড় হবে। মোটকথা সময় নিয়ে রিসার্চ করা, ট্রেন্ড দেখা এবং মানুষ কী চায় সেটা বোঝা খুব জরুরি।

স্মার্টফোন বা ল্যাপটপ

অনলাইন বিজনেস শুরু করতে বড় অফিস বা দামি সেটআপ লাগে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হলো একটি স্মার্টফোন বা ল্যাপটপ। আজকের দিনে একটি ভালো স্মার্টফোন দিয়েই আপনি প্রায় ৭০% অনলাইন বিজনেস চালাতে পারবেন।

আপনি ফোন দিয়ে সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ, কাস্টমারদের সাথে চ্যাট, প্রোডাক্ট পোস্ট তৈরি, ভিডিও কনটেন্ট বানানো এসব করতে পারবেন ইজিলি। আর যদি আপনার কাছে ল্যাপটপ থাকে, তাহলে কাজ আরও সহজ হয়ে যাবে। আপনি সহজে ডিজাইন করতে পারবেন, ডকুমেন্ট তৈরি করতে পারবেন এবং বড় প্রজেক্টও হ্যান্ডেল করতে পারবেন।

ইন্টারনেট কানেকশন

ইন্টারনেট হলো অনলাইন বিজনেসের লাইফলাইন। ইন্টারনেট ছাড়া অনলাইন বিজনেস কল্পনাও করা যায় না। কারণ আপনার সব কাজ কাস্টমার খোঁজা, পোস্ট করা, পেমেন্ট নেওয়া সবকিছুই ইন্টারনেটের মাধ্যমে হবে। সো একটা ভালো ইন্টারনেট কানেকশন মানে শুধু স্পিড না, বরং স্ট্যাবিলিটি। যদি বারবার ইন্টারনেট কেটে যায়, তাহলে কাস্টমারের সাথে যোগাযোগে সমস্যা হবে এবং বিশ্বাস নষ্ট হতে পারে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

সোশ্যাল মিডিয়া হলো আপনার অনলাইন দোকান, মার্কেট এবং বিজ্ঞাপনের জায়গা সব একসাথে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটক ব্যবহার করে আপনি খুব সহজেই কাস্টমার খুঁজে পেতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে আপনি প্রোডাক্ট দেখাবেন, ভিডিও বানাবেন আর ব্র্যান্ড তৈরি করবেন। 

সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ফ্রি মার্কেটিং করাও সম্ভব! 

প্রোডাক্ট বা সার্ভিস

প্রতিটি অনলাইন বিজনেসের প্রাণ হলো প্রোডাক্ট বা সার্ভিস। আপনি কী বিক্রি করছেন সেটাই আপনার ইনকামের উৎস। দুনিয়াতে দুই ধরনের প্রোডাক্ট আছে! 

১. একটা ফিজিক্যাল প্রোডাক্ট। যেমন জামা, কসমেটিকস, ইলেকট্রনিক্স ইত্যাদি।

২. আরেকটা ডিজিটাল প্রোডাক্ট! মানে eBook, কোর্স, ডিজাইন টেমপ্লেট বা ফ্রিল্যান্স সার্ভিস। ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হলো একবার বানালে বারবার বিক্রি করা যায়।

পেমেন্ট সিস্টেম

অনলাইন বিজনেসে টাকা নেওয়ার ব্যবস্থা না থাকলে পুরো সিস্টেমই ভেঙে পড়ে। তাই একটি ভালো পেমেন্ট সিস্টেম থাকা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার দরকার হতে পারে বিকাশ বা নগদ, ব্যাংক অ্যাকাউন্ট অথবা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম। এই সিস্টেমগুলো দিয়ে আপনি সহজেই কাস্টমারদের কাছ থেকে টাকা নিতে পারবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে লেনদেন যেন সহজ, দ্রুত এবং নিরাপদ হয় তা নিশ্চিত করতে হবে। 

ইতি কথা

অনলাইন বিজনেস শুরু করতে কোনো ম্যাজিক লাগে না। লাগে শুধু সঠিক জ্ঞান, ধৈর্য এবং ধারাবাহিকতা। আপনার হাতে যদি ফোন, ইন্টারনেট আর শেখার ইচ্ছা থাকে তাহলেই আপনিও শুরু করতে পারেন। শর্ত একটাই, হাল ছাড়া যাবে না! 💪

✍️ সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}